তুমি আমার ছিলে কবে যে হারাবে? তোমায় আমি পেলাম কবে যে হারাবো?
তুমি কি দরজায় নেড়ে ছিলে কড়া কখনো যে পথ আগলে দাড়াবো? তুমি কি চলেছিলে একসাথে ওই পথ যে হাতখানা সরিয়ে নিবো ? তুমি শয্যায় দিয়েছিলে কোনো ফুল যে সারারাত জেগে কাটাবো? তুমি আমার ছিলে কবে কখনো কি ছিলে? তুমি ঢেউ হয়ে, ছুয়ে ছিলে কখনো যে নীল জলে স্নান করবো? তুমি আবীর হয়ে, রাঙিয়ে ছিলে কখনো যে নবরূপ সাজবো?
তুমি আমার ছিলে কবে যে হারাবে?
তুমি আমার হবে কবে, যে কখনো না হারাবে???
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।